মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি সূচকের উত্থানে বেড়েছে লেনদেন বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান
জাতীয়

বিএনপিকে জুনের মধ্যেই নির্বাচনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (২৪ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বলেন, ‘অধ্যাপক ইউনূস এক কথার মানুষ। তিনি একটি সময়সীমা নির্ধারণ করেছেন। তিনি সেই সময়সীমার বাইরে যাবেন না। পরবর্তী জাতীয় নির্বাচন ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে অনুষ্ঠিত হবে’।

তিনি বলেন, সব দলই জানিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে তাদের আস্থা আছে। তার অধীনেই সবাই নির্বাচন চেয়েছে এবং ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন ড. ইউনূস।

প্রেস সচিব বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে।

এই সম্পর্কিত আরো

নির্বাচন শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্ত্রীসহ বিমানের এমডি কারাগারে

জামায়াত নারীর অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়: তারেক রহমান

জানুয়ারিতে দেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের কাপ্পা কম্প্রেসর উৎপাদন শুরু ওয়ালটনের

নির্বাচন সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য সহজে পাওয়া যাবে টফির ‘ভোটের হাওয়া’-তে

দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন করল অনার

নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম আপগ্রেডেশন চলমান