বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসন: - বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১ দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার
জাতীয়

৯ মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

কর্পোরেট সংবাদ ডেস্ক: সরকারের ৯ মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগে সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এরমধ্যে সাতজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতির পর বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও বিভাগে পদায়ন করা হয়েছে। অন্যদিকে দু’জন সচিবের দপ্তর বদল হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দু’টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুর রহমান। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কামাল উদ্দিন।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) হয়েছেন একই বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে (সচিব), পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সচিব মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলেয়া আক্তারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব; বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান (গ্রেড-১) মো. তাজুল ইসলামকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের কার্যালয়ের নিবন্ধক অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান পদোন্নতি পেয়ে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব হয়েছেন।

এছাড়াও পদোন্নতি পেয়ে সেতু বিভাগে নতুন সচিব হয়েছেন ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রউফ।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা

শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার