বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
জাতীয়

সরকারি চাকরি বিধিমালা ২০২৫-এর খসড়া চূড়ান্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা, ২০২৫-এর খসড়া চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পিএসসি’র জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিমালাটি পরীক্ষার্থীবান্ধব করা হয়েছে। ফলে সুপারিশকৃত প্রার্থীদের হয়রানি বন্ধ হবে এবং বৈষম্য নিরসনে অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে।

এতে বলা হয়, খসড়া বিধিতে সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয় কোন কোন পরিস্থিতিতে একজন প্রার্থীকে সরকারি চাকরির জন্য অনুপযুক্ত ঘোষণা করা যাবে। অনুপযুক্ত প্রার্থীকে কেন অনুপযুক্ত ঘোষণা করা হয়েছে তা প্রার্থীকে অবগত করার প্রস্তাব দেওয়া হয়েছে। অনুপযুক্ত ঘোষিত ব্যক্তি পুনর্বিবেচনার জন্য আবেদন করার সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। নিয়োগকারী কর্তৃপক্ষ চাইলে অনুপযুক্ত প্রার্থীর বিষয়ে পুনঃতদন্ত করার এখতিয়ার রাখা হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর অধীন একটি বিধিমালা হিসেবে সকল শ্রেণির সরকারি কর্মচারীর জন্য এটি জারি করার জন্য সুপারিশ করা হয়েছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিধি জারি করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সার্বিক বিবেচনা করবে। বিসিএসসহ সকল সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এই বিধি প্রয়োজ্য হবে।

এ ছাড়া নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের বিষয়ে কমিশন নীতিগতভাবে সম্মত হয়েছে। পরবর্তী মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।

রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পরীক্ষাটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রিলিমিনারি টেস্ট, লিখিত এবং মৌখিক পরীক্ষা।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল