শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
জাতীয়

সাগর-রুনি হত্যা মামলা সরকারের অগ্রাধিকার মামলার শীর্ষে: পরিবেশ উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে করার সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় যাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে ‘সাগর-রুনি হিউম্যান রাইটস ফটো অ্যাওয়ার্ড’ প্রদর্শনীতে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, সাগর-রুনি হত্যা মামলা সরকারের প্রধান অগ্রাধিকার মামলাগুলোর শীর্ষে। আইন প্রয়োগকারী সংস্থা দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দেয়ার লক্ষ্যে কাজ করছে।

সৈয়দা রিজওয়ানা হাসান আরো বলেন, এ হত্যাকান্ডের বিচার হতে হবে। বিচার না হওয়ার কোনো কারণ নেই।

অতীতে সংশ্লিষ্টদের অসহযোগিতায় এক্ষেত্রে জটিলতা থাকলেও এখন সরকার তদন্তে কোনো হস্তক্ষেপ করছে না। তদন্তে প্রয়োজনীয় তথ্য উপাত্ত পেলে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করা যাবে।

তিনি তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অতীতে বারবার সময় চাওয়া হলেও প্রতিবেদন আসে নাই। এতে সন্দেহ তৈরি হয়েছে। নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে কষ্ট নিয়ে আছে। ন্যায়বিচার পেলে তারা শান্তি পাবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধ হবে।

প্রদর্শনীতে সাগর সরওয়ার ও মেহেরুন রুনির একমাত্র সন্তান মাহির সরোয়র মেঘ, ভাই নওশের আলম রোমানসহ পরিবারের সদস্য, সহপাঠী ও বন্ধুবান্ধব, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ফটোগ্রাফারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এরপূর্বে উপদেষ্টা প্রদর্শনী ঘুরে দেখেন এবং সাগর- রুনি সম্পর্কে স্মৃতিচারণ করেন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল