শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
জাতীয়

ধানমন্ডি ৩২ ইস্যুতে দিল্লির মন্তব্য ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’: ঢাকা

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধানমন্ডি ৩২-এ সংঘটিত ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্যকে ‘অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত’ বলে অভিহিত করেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সামিল, যা আমরা অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করি।’

তিনি আরও বলেন, ‘আমরা প্রতিবেশী দেশের নানা অভ্যন্তরীণ অবাঞ্ছিত পরিস্থিতি লক্ষ্য করেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করা থেকে বিরত থাকে। আমরাও অন্যদের কাছ থেকে একই আচরণ আশা করি।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক রফিকুল আলম উল্লেখ করেন, ‘ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যা বাংলাদেশের জনগণের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হচ্ছে না।’

তিনি জানান, ‘৫ ফেব্রুয়ারি তার এক বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২-এ সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছে।’

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল