বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
জাতীয়

রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক : মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণার পর বুধবার ভোর থেকে ঢাকাসহ সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের আশ্বাসে মঙ্গলবার দিবাগত রাত ২টার পর কর্মবিরতি থেকে সরে দাঁড়িয়েছে রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন।

বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস ছিলেন।

বৈঠকের পর রাত আড়াইটার দিকে ব্রিফিং করে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম।

বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধার দাবিতে সারাদেশে কর্মবিরতি পালন করছিলেন রেলওয়ের রানিং স্টাফরা। এতে মঙ্গলবার সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। বুধবার সকালেও ট্রেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

এদিকে বুধবার (২৯ জানুয়ারি) ভোর থেকে ৭টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়েছে বলে জানিয়েছেন কমলাপুর স্টেশন ম্যানেজার আনোয়ার হোসেন। ভোর সাড়ে ৬টায় প্রথমে রাজশাহী অভিমুখী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস কমলাপুর ছেড়ে যায়। এরপর সব ট্রেনই সময়মতো ছেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ