মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Apex Tannery Ltd. ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস অর্থনীতিতে নোবেল পেলেন দুই অর্থনীতিবিদ রিয়াদে ২৪ জনের বেশি বাংলাদেশি হাসপাতালে চিকিৎসাধীন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, শুরু ২১ জানুয়ারি জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণের বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ - প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ জ্বালানি খাতে ব্যয়ের চাপ সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ গ্রিডের চেয়ে সৌরবিদ্যুতে ইউনিট প্রতি ৫-৬ টাকা সাশ্রয় সম্ভব, মিলবে পরিবেশগত সুফল দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক-শেয়ারবাজার
advertisement
জাতীয়

টেকনাফ-মিয়ানমার সীমান্ত ঘুরে দেখলেন মির্জা ফখরুল

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মধ্যে কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্ত ঘুরে বেড়াচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে টেকনাফ সমুদ্রসৈকত-শাহপরীর দ্বীপ সীমান্তে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ছবি তুলতে দেখা গেছে তাকে।

এদিকে, টেকনাফে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসার খবরে নেতাকর্মী নিয়ে ছুটে যান জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমানসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আবদুল্লাহ বলেন, ‘আমাদের নেতা মহাসচিবের সাথে সাক্ষাৎ হয়েছে। এ সময় তিনি যেকোনও ষড়যন্ত্র মোকাবিলা করে গণতন্ত্র, মানুষের বাক ও ব্যক্তিস্বাধীনতার পাশাপাশি ভোটের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন। এ ছাড়া সমুদ্রসৈকতে জেলেদের সঙ্গে কথা বলে তাদের খোঁজখবর নেন।’

জাতীয় পর্যায়ের অন্যতম শীর্ষ এই রাজনীতিবিদকে এ সময় সস্ত্রীক দেখা গেছে। বিএনপির পক্ষ থেকে এই সফর নিয়ে আনুষ্ঠানিক কিছু না জানানো হলেও দলটির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, এটি মহাসচিবের ব্যক্তিগত সফর। তিনি পরিবারের সঙ্গে অবকাশ যাপনে এসেছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ