রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন ভাড়া বাসা থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ সাতকানিয়ার ৬ ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব জিপিএইচ ইস্পাতের রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত এজেন্ট ব্যাংকিংয়ে হিসাব বেড়ে ২৭.২২ মিলিয়ন চট্টগ্রামে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪
advertisement
জাতীয়

ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে দুই জোড়া নতুন ট্রেন

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে আগামী ১ ফেব্রুয়ারি থেকে চলাচল করবে দুই জোড়া নতুন ট্রেন। এর মধ্যে একটি ‘প্রবাল এক্সপ্রেস’ অপরটি ‘সৈকত এক্সপ্রেস’।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান।

একই সঙ্গে রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা কামাল আখতার হোসেনের স্বাক্ষরিত অফিস আদেশে ট্রেন দুটি চলাচলের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিটি ট্রেনে ৭৪৩টি আসন থাকবে এবং ১৬টি কোচ নিয়ে ট্রেনগুলো চলাচল করবে।

বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, ‘নতুন রেলপথ চালুর পর ঢাকা থেকে দুই জোড়া স্থায়ী ট্রেন চললেও চট্টগ্রাম থেকে চলাচল করা ট্রেনটি ছিল অস্থায়ী। স্থানীয় মানুষেদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে দুই জোড়া আন্তঃনগর ট্রেন উভয়পথে চালানো হবে। ১ ফেব্রুয়ারি থেকে যাত্রী পরিবহন করবে দুটি ট্রেন।’

এর আগে গত ৯ জানুয়ারি ট্রেন দুটি পরিচালনার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব কামরুল হাসান স্বাক্ষরিত অনুমোদনের চিঠিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের বিদ্যমান জনবল দিয়ে এই রুটে নতুন দুই জোড়া ট্রেন চালাতে হবে। বাংলাদেশ রেলওয়ের ট্রেনের ক্যাটারিং সার্ভিসে নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২০ এর ২(২.০) ধারার আলোকে রেলওয়ের মার্কেটিং শাখাকে চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে ক্যাটারিং সেবা দিতে অনুমতি দেওয়া হলো। তবে দ্রুত সময়ের মধ্যে দরপত্রের মাধ্যমে ক্যাটারিং সেবা পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও ট্রেনগুলো দ্রুত চালু করতে নির্দেশনা দেওয়া হলো।

সর্বশেষ পাওয়া সংবাদ