শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

সারের কৃত্রিম সংকটের চেষ্টা করলে ডিলারশীপ বাতিল: কৃষি উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে বর্তমানে সারের কোন সংকট নেই। কেউ যদি সারের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, কৃষকরা ন্যায্যমূল্যেই সার পাবেন। আর যেসব ডিলার সারের কৃত্রিম সংকট তৈরি করবে আগামি মাস থেকে তাদের ডিলারশীপ থাকবে না। কোন অবস্থাতেই তাদের ছাড় দেয়া হবে না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সশস্ত্র বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয়ের ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কৃষি উপদেষ্টা আরও বলেন, সীমান্তে কোন উত্তেজনা নেই, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিএসএফ এখন কাঁটাতারের বেড়া নির্মাণ করছে না। ভারতের সাথে কিছু অসম চুক্তি রয়েছে, আগামী মাসে বিজিবি ও বিএসএফের ডিজি পর্যায়ের মিটিংয়ে এগুলো নিয়ে আলোচনা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ট্রাইব্যুনালের তদন্তসহ অন্যান্য মামলার তদন্ত পুলিশই করবে -এটা অন্য কোন সংস্থার করার সুযোগ নেই। আগের মতো পুলিশ যেন উৎসাহ-উদ্দীপনা এবং তাদের কর্মদক্ষতা ফিরে পায় সেজন্য সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে কৃষি উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়াগুলো অনেক সময় অসত্য খবর প্রচার করতো। কিন্তু আমাদের দেশের সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরায় বিদেশি মিডিয়াগুলো এখন আর বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করতে পারছে না। এজন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সহযোগিতা প্রত্যাশা করেন।

মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ, রেঞ্জ ডিআইজি ড. আশরাফুর রহমান, ৭৭ ব্রিগেডের ব্রিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন হায়দার, ব্যাটল গ্রুপের কমান্ডার কর্ণেল মাহমুদুল হাসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতার উল আলমসহ চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তাদের সাথে আইনশৃঙ্খলাসহ কৃষি বিষয়ে আলোচনা করেন এবং অন্যান্য যেসব সমস্যার কথা আলোচনা হয়েছে সেই বিষয়গুলো অন্য মন্ত্রণায়ের উপদেষ্টাদের অবহিত করার আশ্বাস দেন।

আরও পড়ুন:

বাংলাদেশিদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে মালয়েশিয়ার প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দলীয় প্রতীকে হচ্ছে না আগামী স্থানীয় সরকার নির্বাচন: সিংগাইরে ড. তোফায়েল

▐ সর্বশেষ পাওয়া সংবাদ