শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকারী ৬ শহিদের মৃতদেহের সন্ধান পেয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দল। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১০ জানুয়ারি) জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক স্পেশাল সেলের সেক্রেটারি হাসান ইমাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আমাদের স্পেশাল সেলের একটি দল ঢামেক ফরেনসিক মর্গে অজ্ঞাত এই ছয়টি লাশের বিষয়ে জানতে পারে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে। আমরা আজ মর্গে লাশগুলো দেখেছি।

লাশের বিবরণ নিম্নরূপ: অজ্ঞাত পুরুষ (২০), অজ্ঞাত পুরুষ (২৫), অজ্ঞাত পুরুষ (২২), অজ্ঞাত মহিলা (৩২), অজ্ঞাত পুরুষ (৩০) ও এনামুল নামের এক ব্যক্তি (২৫)।

চিকিৎসকরা মৃতদেহের ময়নাতদন্ত করেছেন ও দেখেছেন যে প্রথম পাঁচজন আঘাতের কারণে মারা গেছেন, আর এনামুল উঁচু স্থান থেকে পড়ে মারা গেছেন।

হাসান ইমাম আরও বলেন, লাশ শনাক্তের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেছি। শাহবাগ থানা পুলিশ বলছে লাশগুলো বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শহিদদের। তবে কখন তারা মারা গেছেন বা কখন তাদের মৃতদেহ ঢামেক হাসপাতালে আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ সেল উল্লিখিত নিখোঁজ ব্যক্তিদেরর সন্ধানদাতাদের ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ