রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর বেনাপোল বন্দর দিয়ে ইলিশ আমদানি - ৫০০ টাকার ইলিশ বাজারে ১৪০০ থেকে ১৮০০ টাকা! আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল-ধর্মঘট অবৈধ: হাইকোর্ট আবেদন করবেন যেভাবে - ৬৪ জেলায় বিনামূল্যে এআই প্রশিক্ষণ দিচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর র‍্যাব থেকে এসআরবি : নাম পরিবর্তনই কি সমাধান ? মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নারীর মৃত্যু আইসিএসবিতে “প্রস্তাবিত ডিসট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০২৬” শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
advertisement
জাতীয়

৪ দিনের গ্যাস সংকটে পড়তে যাচ্ছে সারাদেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : মহেশখালীতে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য দেশে ৪দিন গ্যাসের সংকট দেখা দেবে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীর এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এর আগে, রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা মহেশখালীতে এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাস সংকটে পড়ে সারাদেশ।

সেই সংকট কিছুটা কাটিয়ে ওঠার আগেই এলএনজি টার্মিনালটি আবারও মেরামত করতে হবে। এতে আবারও টানা চারদিন সারাদেশে গ্যাস সংকট দেখা দেবে।

সর্বশেষ পাওয়া সংবাদ