শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
জাতীয়

অনুমতি পেলে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে: তদন্ত কমিশন প্রধান

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেছেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

আ ল ম ফজলুর রহমান বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ঘটনায় ভারত জড়িত বললেই হবে না। তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।

শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায়, সবাই যেন ন্যায়বিচার পায়।

ফজলুর রহমান বলেন, স্বচ্ছভাবে তদন্ত করে পিলখানা হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আমাদের ওপর আস্থা রাখুন।

তিনি বলেন, তদন্ত করে এমন দৃষ্টান্ত রেখে যেতে চাই, যাতে ২৫ ফেব্রুয়ারির ঘটনা আর না ঘটে।

তদন্ত কমিশনের চেয়ারম্যান বলেন, বিডিআর হত‍্যাকাণ্ড কোনো ধরনের বিদ্রোহ ছিল না, এটা ছিল সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। এর মাধ্যমে বিডিআর, সেনাবাহিনী ও দেশকে দুর্বল করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

৩১ ডিসেম্বরের মধ্যে ইলেক্ট্রনিক হবে সব পাসপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা: প্রেস উইং

বিচারের মুখোমুখি না করা পর্যন্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলবে: প্রেস সচিব

সর্বশেষ পাওয়া সংবাদ