শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয় ১৭৭ জনকে নিয়োগ দেবে গণপূর্ত অধিদপ্তর জ্বালানি সংকট মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার: প্রধানমন্ত্রী “৪র্থ আইসিসি এমার্জিং এশিয়া ব্যাংকিং অ্যাওয়ার্ড” পেলো এনসিসি ব্যাংক মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, হুঁশিয়ারি আইনমন্ত্রীর
advertisement
জাতীয়

৩১ ডিসেম্বরের মধ্যে ইলেক্ট্রনিক হবে সব পাসপোর্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক: চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সব পাসপোর্ট ইলেক্ট্রনিক (ই-পাসপোর্ট) হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) পাসপোর্ট অধিদপ্তরে পাসপোর্টজনিত বিভিন্ন সমস্যা সমাধানের উদ্দেশে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, জেলা পর্যায়ে যে অফিসগুলো আছে সেখানে লোকজনের পাসপোর্ট পেতে অনেক সময় লেগে যায়। সব সমস্যা কমানোর জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা সব ইলেক্ট্রনিক পাসপোর্ট করে ফেলব।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট পেতে এখনও মানুষকে অনেক অপেক্ষা করতে হয়। এটার সমাধান করতে হবে। পাসপোর্টে বিভাগের দুর্নীতি জিরো লেভেলে নামিয়ে আনতে হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই প্রতিষ্ঠানে আগে যেই দুর্নীতি হতো, নতুন মহাপরিচালক (ডিজি) আসার পর অনেকটা কমেছে। এটাকে আরও কমিয়ে আনতে হবে। এখনও পাসপোর্ট পেতে অনেক লোকজনকে সমস্যায় পরতে হচ্ছে। এটাকে কীভাবে আরও কমিয়ে আনা যায়, এই বিষয়ে আলোচনা হয়েছে। ডিজিকে বলা হয়েছে এটা কমিয়ে আনার জন্য। দুর্নীতি জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি।

তিনি বলেন, আপনারা পাসপোর্ট সম্পর্কে জানেন। এটি নিয়ে অনেকে অনেক কথা লিখে। যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের যেন সেবার মান আরও বাড়ে।

তবে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করার সুযোগ না পান সেটা নিয়েও সরকারের অবস্থান পরিষ্কার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এছাড়া ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থান করা বিদেশিরা ভিসা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ