রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

সরকারি চাকরিতে হিন্দু প্রার্থীদের নিষিদ্ধের দাবি সঠিক নয়: প্রেস উইং

কর্পোরেট সংবাদ ডেস্ক : সরকারি চাকরিতে বাংলাদেশ সরকার হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করেছে বলে সম্প্রতি টাইমস অ্যালজেব্রার ‘এক্স’ হ্যান্ডেল (সাবেক টুইটার) অ্যাকাউন্টের একটি পোস্টে দাবি করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং বিষয়টির সত্যতার বিষয় স্পষ্ট করেছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টসে বৃপোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এক্স-এর এই পোস্টে করা দাবি সম্পূর্ণ মিথ্যা।’

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না। এছাড়া ‘পোস্টে উল্লিখিত স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টার উদ্ধৃতিটিও মিথ্যা।’ বলে জানিয়েছে প্রেস উইং।

প্রসঙ্গত, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর বাংলাদেশে দিন্দুদের ওপর অত্যাচার নির্যাতন হচ্ছে বলে একের পর এক ভুয়া সংবাদ প্রকাশ করে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিভিন্ন ভুয়া ও অসত্য তথ্য প্রচার করছে ভারতীয় বিভিন্ন অ্যাকাউন্ট। সূত্র-বাসস।

image

সর্বশেষ পাওয়া সংবাদ