রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

টেকনাফে বন বিভাগের ১৭ শ্রমিক অপহরণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে হ্নীলা জাদিমুড়া পশ্চিম পাহাড় থেকে বন বিভাগের কাজ করতে ১৭ শ্রমিক অপহরণের শিকার হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

অপহৃতরা হলেন- ফরেস্ট সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, শ্রমিক আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম(২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছে বলে জানা যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, হ্নীলা জাদিমুড়া এলাকা থেকে ফরেস্টসহ ১৭ জন অপহরণের শিকার হয়েছে, তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, প্রতিদিনের ন্যয় বাগানে কাজ করতে গেলে ১৭ জনকে অপহরণ করে নিয়ে যায়, এ ঘটনায় আমরা এপিবিএন পুলিশ, উপজেলা প্রশাসনহ আইনশৃঙ্খলা বাহিনীগুলো তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এদিকে, সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শনে রয়েছে, তার মধ্যে এ অপহরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ