শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

কক্সবাজারের ট্যুরিজমকে প্রমোট করা গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে: অর্থ উপদেষ্টা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড, সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সমুদ্র-সম্পদের সম্ভাবনাময় সুনীল অর্থনীতিতে দেশের অর্থনৈতিক উন্নয়নের এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে কক্সবাজারে জেলা প্রশাসন আয়োজিত জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উপদেষ্টা বলেন, কক্সবাজারের ট্যুরিজমকেও বেশী করে প্রমোট করা গেলে দেশের অর্থনৈতিকখাতও সমৃদ্ধ হবে।

এ ছাড়া উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন তিনি। জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোকাব্বির হোসেন।

এ সময় জেলার বিভিন্ন দপ্তর ও আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তা,সাংবাদিকসহ ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।সভায় পর্যটন শিল্পের বিকাশ, একবার ব্যবহৃত প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বর্জন,স্বাস্থ্যশিক্ষা, রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ