শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

দুর্নীতিমুক্ত ও ভূমিসেবা সহজ করতে সফটওয়্যার চালু

নিজস্ব প্রতিবেদক : জনবান্ধব ভূমিসেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণে সফটওয়্যার চালু করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে বলা হয়, হয়রানি ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা সহজীকরণের জন্য ইতোমধ্যে ভূমি উপদেষ্টা ১টি নতুন সফটওয়্যার ও ৪টি সফটওয়্যারের ২য় সংস্করণ পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেছেন।

জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে নাগরিকবান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণে অনলাইনের মাধ্যমে শতভাগ ভূমি উন্নয়ন কর, নামজারি, মৌজা ম্যাপ ও পর্চা (খতিয়ান) প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই land.gov.bd ঠিকানায় এলএসজি (Land Service Gateway) এর মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এটি এই নতুন সিস্টেম ব্যবহারের প্রথম ধাপ। এরপর ধাপে ধাপে মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বরের তথ্য প্রদানের পর স্বংয়ক্রিয় পদ্ধতিতে প্রোফাইল ভেরিফাইড হয়ে যায় এবং নাগরিক তার প্রোফাইলের বিপরীতে প্রস্তুতকৃত আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রত্যাশিত সেবা গ্রহণ বা সেবা গ্রহণের জন্য আবেদন করতে পারেন।

বর্তমানে সফটওয়্যারগুলোর কার্যক্রম আগের তুলনায় বেশ গতিসম্পন্ন হয়েছে। নাগরিকগণ নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা গ্রহণ করতে পারছেন। সেবা প্রাপ্তিতে এ গতি শীঘ্রই আরো বৃদ্ধি পাবে। ইতিমধ্যে ভূমিসেবা প্রদানকারি মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ যাতে নাগরিকদের ধৈর্যসহকারে,আন্তরিকতার সাথে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান পূর্বক ইউজার ম্যানুয়াল সরবরাহ করা হয়েছে।

নাগরিকগণ land.gov.bd/manual পোর্টালে প্রবেশ করে তার সেবা সংক্রান্ত সিস্টেম ব্যবহার বিধিমালা ও land.gov.bd/faq পোর্টালে প্রবেশ করে সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নাবলী (এফএকিউ উত্তরসহ) পড়তে বা সংগ্রহ করতে পারবেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ