শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শনিবার, ০৮ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত জুলাই যোদ্ধাসহ ৩ জনকে সিএনজি-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী শাক ধুতে গিয়ে গৃহবধূর মৃত্যু আবাসিক এলাকায় রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত হর্ন নিষিদ্ধ চাঁদাবাজি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত ইসলামী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর নিয়ে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন: প্রত্যাশা, বাস্তবতা ও করণীয়
advertisement
জাতীয়

চাঁদাবাজদের তালিকা হচ্ছে, দুই-তিনদিনের মধ্যেই গ্রেপ্তার শুরু: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। এ কারণে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুর্ভোগ হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। দুই-তিনদিনের মধ্যেই তালিকা ধরে গ্রেপ্তার শুরু হবে। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পুলিশ, ছাত্র, জনতা ও রমনা মডেল থানা এলাকার নাগরিকদের সমন্বয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ মোকাবিলায় শুধু পুলিশ নয়, সবাইকে এগিয়ে আসতে হবে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।’ কেউ চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

চাঁদাবাজির সঙ্গে রাজধানীতে ছিনতাইও বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, মোবাইল ছিনতাই বেড়েছে। মাদক বৃদ্ধির কারণেও ছিনতাই বাড়ছে। সামজিক আন্দোলন করে এসব সমস্যা সমাধান করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব না। রাস্তাঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।

তিনি বলেন, গত এক মাসে আইনশৃঙ্খল সংক্রান্ত নানা সমস্যার মুখোমুখি হতে হয়েছে। মতবিরোধ থাকতে পারে, এ জন্য সংঘর্ষে কেন জড়াতে হবে? তাবলীগ জামাতের সংঘর্ষে চারজনের প্রাণ গেছে। এর দায়িত্ব কে নেবে?

কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, অপরাধ সংগঠিত হলে তার বিরুদ্ধে মামলা হবে, মামলার সব দায়িত্ব পুলিশের। যত অপরাধ হবে তত মামলা থানায় নিতে হবে। কেউ ক্ষতিগ্রস্ত হলে পুলিশ সহযোগিতা করবে। তদন্ত করে শাস্তির আওতায় আনা হবে।

ফুটপাতের হকারদের বিষয়ে শেখ মো. সাজ্জাত আলী বলেন, হকারদের একবারে উচ্ছেদ করে দেওয়া অমানবিক। তবে, হকাররা যেন সংযত অবস্থায় রাস্তায় থাকে এ জন্য তাদের প্রতি অনুরোধ। সেইসঙ্গে হকারদের কাছ থেকে কাউকে চাঁদা দেওয়া যাবে না।

ডিএমপি কমিশনার আরও বলেন, মোটরসাইকেল ঝুঁকিপূর্ণ বাহন। এক মোটরসাইকেলে দুই-তিনজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঢাকায় ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসবো। যারা রাস্তা ব্যবহার করবেন, অবশ্যই শৃঙ্খলা মেনে চলবেন। এছাড়া যানজটের মধ্যে গাড়িচালকরা অনবরত হর্ন বাজাতে থাকেন। কিন্তু যানজটের মধ্যে হর্ন বাজালে সমাধান কি? যারা বারংবার হর্ন বাজাবে তাদের বিরুদ্ধে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশের দায়িত্বপালন করতে গিয়ে অতিতের মতো কারো ব্যক্তিস্বার্থে ব্যবহার না হয় সেদিকে সচেতন থাকতে হবে।

পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য পুলিশকে আহ্বান জানিয়েছেন রমনা থানা এলাকার ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন দলের রাজনীতিবিদরা। এ সময় রমনা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে সমস্যা সমাধানের আশ্বাস দেন ডিএমপি কমিশনার।

সর্বশেষ পাওয়া সংবাদ