সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

পদ্মাসেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে যুক্ত হচ্ছে ‘রূপসী বাংলা এক্সপ্রেস’

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: পদ্মাসেতু হয়ে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে নতুন এক জোড়া ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ২৪ ডিসেম্বর থেকে এই নতুন ট্রেন চলাচল শুরু হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রেলওয়ের জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, আগামী ২৪ ডিসেম্বর থেকে বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে এক জোড়া নতুন আন্তঃনগর ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেনাপোল থেকে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে এবং ঢাকা থেকে সকাল পৌনে ১১টায় ছেড়ে দুপুর আড়াইটায় বেনাপোল পৌঁছাবে। এই ট্রেনটির বিরতি স্টেশন যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন।

বেনাপোল রেলস্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, একটি ট্রেনের আসন সংখ্যা ৭৬৮ এবং সাপ্তাহিক বন্ধ সোমবার। চেয়ারকোচ ৪৫৫টাকা জনপ্রতি, এসি চিয়ার ৮৭০ টাকা জনপতি, এসি কেবিল ১০৪০ টাকা জনপতি, আগামী ২১ ডিসেম্বর রাত ৮টা থেকে সংশ্লিষ্ট স্টেশনের কাউন্টার এবং অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটা যাবে।

অপরদিকে, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি যেভাবে চলাচল করছিল, সেই ভাবে চলাচল করিবে।

সর্বশেষ পাওয়া সংবাদ