সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

বিজয় দিবসে শিশু পার্কগুলো বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: মহান বিজয় দিবস- ২০২৪ উপলক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার শিশু পার্কগুলো শিশুদের জন্য ১৬ ডিসেম্বর, সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা ড. মোহাম্মদ মাহে আলম ডিএনসিসির আওতাধীন ৬টি শিশু পার্কের কর্তৃপক্ষকে এ ব্যাপারে চিঠি দিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। উক্ত কর্মসূচির আলোকে সকল শিশু পার্কসমূহ মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে শিশুদের জন্য ১৬ ডিসেম্বর, ২০২৪ সকাল-সন্ধ্যা উন্মুক্ত রেখে বিনা টিকেটে প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।

এরই মধ্যে এ ব্যাপারে বারিধারার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস (শ্যামলীর ওন্ডারল্যান্ড পরিচালনার দায়িত্বে), যমুনা ফিউচার পার্ক, গোবিন্দপুর উত্তরখানের গ্রিন ভিউ রিসোর্ট, উত্তরখান মৈয়নারটেকের দ্য হোমস গার্ডেন, দিয়াবাড়ির সোনারগাঁও জনপথের ফ্যান্টাসি আইল্যান্ড এবং মিরপুরের তামান্না শিশু পার্কের কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে ডিএনসিসি।

সর্বশেষ পাওয়া সংবাদ