সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

দেশকে আরও উন্নত ও স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর।

১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর বিজয় দিবস। দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় এবং স্মরণীয় দিন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতার স্বাদ এবং জাতি হিসেবে নিজস্ব পরিচিতি। লাখ লাখ শহিদের রক্ত ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়ে যাই আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার।’

তিনি বলেন, ‘আজকের এই দিনে, আমাদের স্বাধীনতা সংগ্রামের বীর শহিদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাই। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্র্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ এবং সুশাসিত বাংলাদেশ গঠনে সবাই মিলে একসাথে কাজ করার অঙ্গীকার করছে।’

প্রধান উপদেষ্টা ‘বিজয় দিবস ২০২৪’-এর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। সূত্র-বাসস।

আরও পড়ুন:

বাংলাদেশের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান তিমুর-লেস্তের প্রেসিডেন্টের

বাংলাদেশ ও তিমুর-লেস্তের মধ্যে দু’টি চুক্তি সই

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত

সর্বশেষ পাওয়া সংবাদ