শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

কর্ণফুলীর বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমকে স্ট্যান্ড রিলিজে বদলি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বহুল সমালোচিত নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগম কে দীর্ঘ ৫ বছর পর স্ট্যান্ড রিলিজে বদলি করে সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

একই আদেশে কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট (স্যানিটারি) হিসেবে দায়িত্ব প্রদান করা মাজেদা বেগম। তিনি এর আগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।

আদেশে আরো বলা হয়েছে, স্বাস্থ্য সহকারি মনোয়ারা বেগম যিনি নিজ বেতনে মেডিকেল টেকনোলজিষ্ট (স্যানিটারী) সিভিল সার্জন কার্যালয়ে সংযুক্ত হয়ে সপ্তাহের প্রতিদিন (সরকারি ছুটি ব্যতিত) নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

জারীকৃত আদেশ জনস্বার্থে করা হলো এবং আদেশ জারীর ৩ কর্মদিবসের মধ্যে আবশ্যিকভাবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত বা সংযুক্তিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ৪র্থ দিবস হতে সরাসরি অব্যাহতি প্রাপ্ত হয়েছেন বলে গন্য হবেন।

এই বদলি আদেশের অনুলিপি পাঠানো হয় চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), চন্দনাইশ ও কর্ণফুলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, চট্টগ্রামের ডেপুটি সিভিল সার্জন, প্রশাসনিক কর্মকর্তা ও সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারীর কাছে।

অন্যদিকে এই বহুল সমালোচিত ও বিতর্কিত স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ব্যবসা স্পট থেকে চাঁদাবাজি, স্বাস্থ্য সনদ প্রদানের নামে অর্থ আদায় এবং ব্যবসায়ীদের হয়রানি করার অভিযোগ ছিলো।

এদিকে স্যানিটারি ইন্সপেক্টর মনোয়ারা বেগমের বদলির খবরে পুরো কর্ণফুলী উপজেলার পাঁচ ইউনিয়নের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি বিরাজ করছে বলে খবর পাওয়া যায়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ