সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহী পাকিস্তান

কর্পোরেট সংবাদ ডেস্ক : ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, ওষুধ শিল্পে বাংলাদেশ বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী। এছাড়াও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় পাকিস্তানের হাইকমিশনার এমন আগ্রহের কথা জানান।

বৈঠক সূত্রে জানা গেছে, নূরজাহান বেগমের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ প্রায় এক ঘণ্টা দুই দেশের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এসময় তারা দুই দেশের স্বাস্থ্যসেবা, বাণিজ্যসহ সার্বিক বিষয়ে মতবিনিময় করেন।

হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানান, বাংলাদেশ ওষুধ শিল্পে বেশ ভালো অবস্থানে আছে। পাকিস্তান বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী।

সাক্ষাতে হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে পাকিস্তানের ডেপুটি হাই-কমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মামুনুর রশীদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ