সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

স্ত্রী-সন্তানসহ সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

কর্পোরেট সংবাদ ডেস্ক : আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক ৫ সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম। দুদকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই যা আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সাবেক ৫ এমপিরা হলেন-আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম- ফেনী-১; নূর নবী চৌধুরী শাওন, ভোলা-৩; আবু জাহির হবিগঞ্জ-৩; এইচ এম ইব্রাহিম, নোয়াখালী -১ এবং নুর উদ্দিন চৌধুরী নয়ন লক্ষ্মীপুর-২। একই সাথে তাদের স্ত্রী, ছেলে-মেয়েদেরও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়েছে।

দুদক জানায়, তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম করে অর্থ আত্মসাতসহ দেশে-বিদেশে বিপুল অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে।

image

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন তার কমিশনের কর্মদিবসের প্রথম দিনেই সাবেক ৫ সংসদ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ