শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

অনিয়ম সব জায়গাতেই, তবে পার্বত্য এলাকায় একটু বেশি: প্রধান উপদেষ্টা

কর্পোরেট সংবাদ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রাকৃতিক যে সম্ভার ও সুযোগ আছে, সেটা বাংলাদেশে আর কোথাও নেই। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত জায়গা হওয়ার কথা, অথচ হয়েছে বিপরীত। এটা মানা যায় না। অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই বেশি, তবে পার্বত্য এলাকায় যেন একটু বেশি। আমরা চাই কীভাবে এটা কমিয়ে আনা যায়।

বুধবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী মাসে হবে তারুণ্যের উৎসব, এটা সবার উৎসব হোক। আমি যেন দেখি পার্বত্য জেলাগুলো এখানে ওপরে থাকে এ উৎসবে। এটা বরাবরের মতোই করব, এবার প্রথমবারের মতো হবে। নিজেরাই উৎসাহের সঙ্গে এ উৎসব করবেন। অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও পিছিয়ে নেই, এটা প্রমাণ করার সুযোগ।

কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি দূর করার চেষ্টা করব। আমরা দেশও বদলাতে চাই, আমরা আমাদের কাজ দিয়ে পৃথিবীও বদলাতে চাই।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, পার্বত্য জেলাগুলোর প্রাপ্য যে জায়গা, সেটা যেন হয়। লক্ষ্য থাকবে পার্বত্য এলাকা থাকবে সবার ওপরে, পিছিয়ে থাকার তো প্রশ্নই আসে না। পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। শুধু নিজের এলাকা নয়, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। মনকে ছোট রাখা যাবে না।

সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে, সেটা দূর করতে হবে। পরস্পরের সঙ্গে ভ্রাতৃত্ব থাকতে হবে। পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা।

আরও পড়ুন:

জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের ‘নায়িকা’: উপদেষ্টা অধ্যাপক

দুদকের চেয়ারম্যান হলেন ড. আবদুল মোমেন

আওয়ামী লীগের আমলে বঞ্চিত ৭৫৪ জনকে পদায়নের সুপারিশ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ