শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

দুদকের চেয়ারম্যান হলেন ড. আবদুল মোমেন

কর্পোরেট সংবাদ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনকে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রন্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এ ছাড়া আরও দুজন কমিশনারও নিয়োগ দেওয়া হয়েছে। নতুন দুই কমিশনার হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিতে কর্মরত ছিলেন। তিনি ওই পদ থেকে পদত্যাগ করেছেন। আজই তাঁর এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে জনপ্রশাসন।

দুদক চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ আবদুল মোমেনের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান। এ ছাড়াও দুই কমিশনারের বেতন, ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমান।

গত ২৯ অক্টোবর দুদকের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ এবং দুই কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক ও কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন। এর পর থেকে দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার পদ খালি ছিল।

ড. এম এ মোমেন সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের পদ থেকে প্রধান উপদেষ্টা বরাবর পদত্যাগ করেন। পদত্যাগপত্র গৃহিত হলে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগের জন্য ফাইল রাষ্ট্রপতি বরাবর পাঠানো হয়। আজ সকালেই সেটি অনুমোদন করা হয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ