শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ: প্রেস সচিব

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের ভাষা, ইতিহাস এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। আমরা অবশ্যই চাই যে দুই দেশের জনগণের কল্যাণে আমাদের সম্পর্ক আরও উন্নত হোক।’

শফিকুল আলম আরো বলেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা আশাবাদী। তবে বাংলাদেশ ভারতের সঙ্গে ‘ন্যায় ও মর্যাদার’ সম্পর্ক চায়।’ বাংলাদেশ ভারতের বড় প্রতিবেশী এবং উভয় দেশের মধ্যে বহু অভিন্ন নদীর অংশীদারিত্ব রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের প্রসঙ্গে তিনি বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, যদি দুর্বল জনগোষ্ঠীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানো হয় বা যেকোনোভাবে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়, তবে সেই বিষয়টি মেটার নজরে আনা হবে।

ভারতীয় মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়ানোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বারবার ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে সরেজমিনে প্রতিবেদন তৈরির আহ্বান জানাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী বাংলাদেশ : প্রধান উপদেষ্টার প্রেস সচিবতিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণ সবার জন্য…এখানে আসুন এবং মাঠপর্যায় থেকে রিপোর্ট তৈরি করুন।’

▐ সর্বশেষ পাওয়া সংবাদ