সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

কর্পোরেট সংবাদ ডেস্ক : দু’টি লাইসেন্সবিহীন ভুয়া ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।

রোববার (৮ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ ও ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে দু’টি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগকে পত্র দেওয়া হয়েছে।

জন নিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর পাঠানো এই পত্রে বলা হয়েছে, আকবর হজ গ্রুপ বাংলাদেশ এবং আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ খুলে হজযাত্রী সংগ্রহের জন্য নানা ধরনের বিজ্ঞাপন ও ভিডিও প্রচার করে নিরীহ হজযাত্রীদের প্রতারিত করছে। হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন- ২০২১ এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা- ২০২২ অনুসারে একাধিক এজেন্সি একত্রিত হয়ে হজ গ্রুপ নামে কোনো গ্রুপ গঠনের সুযোগ নেই।

এতে আরও বলা হয়, ২০২৫ সনের হজে বৈধ হজ এজেন্সির তালিকাভুক্ত না থেকেও ‘আকবর হজ গ্রুপ বাংলাদেশ’ এবং ‘আকবর ট্রাভেল ইন্টারন্যাশনাল’ নামে অবৈধভাবে গ্রুপ খুলে ৫ লাখ ৩ হাজার টাকায় হারাম শরীফ থেকে মাত্র ৭০০ মিটার দূরে হোটেলে রাখার প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রী সংগ্রহের জন্য প্রচারণা চালাচ্ছে। এমনকি ‘ফাইনাল নিবন্ধন করলেই নিশ্চিত ২০ হাজার টাকা ক্যাশব্যাক’ এবং উন্নতমানের সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়ে হজযাত্রীদের সঙ্গে প্রতারণা করছে। নিবন্ধনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ দিয়ে এই গ্রুপে একাধিক হজ এজেন্সি গোপনে কার্যক্রম চালাচ্ছে মর্মে অভিযোগ পাওয়া গেছে।

এই গ্রুপের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ উল্লেখ করে ধর্ম মন্ত্রণালয় থেকে তাদের অফিস বন্ধ করাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছে। অন্যথায় হজের নামে বড় ধরনের প্রতারণার আশঙ্কা করছে ধর্ম মন্ত্রণালয়।

সর্বশেষ পাওয়া সংবাদ