শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
1st Quarter Financial Statements of Shinepukur Ceramics Ltd. নভেম্বরে শতভাগ সরবরাহের লক্ষ্য - প্রাথমিকে ৯৩, মাধ্যমিকের ৫৭ শতাংশ বই ছাপা শেষ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন অভিনেতা শিবা শানু হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮৬ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ব্যাংকিং খাতে প্রথম ওয়েবভিত্তিক ইন্টারেক্টিভ সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল ইউসিবি ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে ৭ প্রাণহানি, পলাতক সেই বাসচালক গ্রেফতার আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত ইয়াবা গায়েবের অভিযোগ, সাতকানিয়া থানার ৩ পুলিশ প্রত্যাহার
advertisement
জাতীয়

নিজেদের অস্তিত্ব রক্ষার্থেই পলিথিন থেকে পাটে ফিরতে হবে: পাট অধিদপ্তরের মহাপরিচালক

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থেই পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে শেরপুরে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের সাথে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ওইসময় তিনি প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, আগে পলিথিন ছিল না। আমাদের বাপ-চাচারা পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালী ঐতিহ্য ও গৌরবের অংশ। পণ্যে পাটের মোড়কের ব্যবহার নিশ্চিত করতে হবে। পাট রপ্তানীর মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জনও করতে পারবো।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পুলিশ পরিদর্শক মো. আব্দুল ওয়াহেদ, চালকল ব্যবসায়ী শরাফত আলী, আব্দুল গণি, খুরশিদ আলম মিঠু, পাটকল মালিক আলমগীর হোসেন প্রমুখ।

পাট অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পাট উন্নয়ন কর্মকর্তা জিয়াউল হক খানের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ