সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্যে অসহযোগীতা করলে ভারতই ক্ষতিগ্রস্থ হবে: উপদেষ্টা সাখাওয়াত হোসেন

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন নৌ-পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর পৌঁছে কাস্টমস, ইমিগ্রেশন এবং স্থলবন্দর এলাকার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

পরিদর্শন শেষে ভোমরা স্থল বন্দর কর্তপক্ষের সভাক্ষকে বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা সভায় যুক্ত হন।

সভা শেষে উপদেষ্টা সাখাওয়াত হোসেন চলমান বাংলাদেশ-ভারত পরিস্থিতিতে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সাথে ব্যবসা-বানিজ্যে অসহযোগীতা করলে ভারতই ক্ষতিগ্রস্থ হবে বলে মন্তব্য তিনি।

তিনি আরও বলেন, তারা গরু রপ্তানি বন্ধ করেছে, কিন্ত আমরা তো গরুর মাংস না খেয়ে থাকিনা। ভারত যদি রপ্তানি বন্ধ করে, তাহলে তারাই ক্ষতিগ্রস্থ হবে,তবে আর্থিক ক্ষতির কথা চিন্তা করে তারা রপ্তানি বন্ধ করবে বলে আমার মনে হয়না। যা হচ্ছে, তা সবই রাজনৈতিক।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতীয় মিডিয়ার অপপ্রচারে তারাই বেশি ক্ষতিগ্রস্থ হবে। কারণ সবাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় অথচ মিডিয়ার অপপ্রচারে বাংলাদেশের জনগণ দিনদিন ভারতের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে।

স্বাধীনতার পরে জাতীয় ঐক্যমত্যে সব দল একইসাথে হয়েছে এমন নজির নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আজ হোক/কাল হোক রাজনীতিবিদরাই দেশ চালাবেন তখন এই ধরণের ঐক্য খুবই ফলপ্রসু হবে।

পূর্নাঙ্গ স্থলবন্দর হিসেবে ভোমরার কার্যক্রম চালু করার বিভিন্ন সংকটের বিষয়ে তিনি আরও বলেন, ১ হাজার ১শ’ কোটি টাকার চলমান উন্নয়নমুলক কাজ শেষ হলে ভোমরা স্থলবন্দর তার কার্যক্রম পুরোদমে চালাতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ