সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে বিশাল লাভবান হয় ভারত: সাখাওয়াত হোসেন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুরো পৃথিবী থেকে ভারতে ভ্রমণকারীর সংখ্যার মধ্যে বাংলাদেশিদের অবস্থান দ্বিতীয়। এ খাত থেকে অর্থনৈতিকভাবে প্রতিবেশী দেশটি বিশাল লাভবান হয়।

শুক্রবার (৬ ডিসেম্বর) দুপুরে যশোরের বেনাপোল কার্গো ইয়ার্ড ও ইমিগ্রেশন পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ভারতের অপতথ্য প্রচারে আমাদের কোনো ক্ষতি নেই। আমাদের এখানে চিকিৎসা ও বাজার সবই আছে।

তিনি আরো বলেন, আমাদের মধ্যে মেজরিটি-মাইনরিটি কোনো বিভাজন নেই। এখানে সব ধর্মের মানুষ বসবাস করছেন। কোনো ধরনের উস্কানিতে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমরা ঐতিহাসিকভাবে এক আছি।

বেনাপোল বন্দর পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক আজাহারুল ইসলামসহ পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ