সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত প্রিয়শপ পরিবারের কৃতী শিক্ষার্থীদের জন্য চালু হলো প্রিয়শপ স্কলারশিপ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৬১ আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক
advertisement
জাতীয়

বৃহস্পতিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত দেশের কয়েকটি এলাকায় গ্যাস থাকবে না।

বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মনোহরদী অফট্রান্সমিশন পয়েন্টে জরুরি টাই-ইন কাজের জন্য বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত মনোহরদী উপজেলা সদর ও গোতাশিয়া এলাকা এবং কিশোরগঞ্জ জেলা সদর এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সর্বশেষ পাওয়া সংবাদ