সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল একনেকে অনুমোদনের অপেক্ষায় এমআরটি লাইন-৫ প্রকল্প আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ভিয়েতনামের সাইবার নিরাপত্তা বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক সই করল ক্যাসপারস্কি চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে গ্রেফতার ২ বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক সাময়িক বরখাস্ত মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো 'পাঠাও কমার্স' এনআরবিসি ব্যাংকের এমটিওদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু ময়মনসিংহে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় অন্তঃসত্ত্বা নারী নিহত
advertisement
জাতীয়

মিরপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৭ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ সাতজন দগ্ধ হয়েছেন। তারা হলেন, আব্দুল খলিল (৪০), মোছাম্মদ রুমা আক্তার (৩২),আব্দুল্লাহ (১৩), মোহাম্মদ (১০), ইসমত (৪), সপ্না (২৫) ও শাহ্জাহান (৩৪)।

রোববার (২৪ নভেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাক্তার মো. শাওন বিন রহমান জানান, মিরপুর থেকে আসা দগ্ধ ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আব্দুল খলিলের শরীরের ৯৫ শতাংশ, আব্দুল্লাহর ৩৮ শতাংশ এবং মোহাম্মদের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ