রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী জুলাই শহীদ ও আহত ১০ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী চলনবিলের নৈসর্গিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে: আফরোজা খানম রিতা যুবদল নেতাকে হত্যা করে লাশ গুমের চেষ্টা, থানায় মামলা এনআরবিসি ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
advertisement
জাতীয়

দেশের যেসব অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে

নিজস্ব প্রতিবেদক : শীতের মৌসুমি বায়ু প্রবেশের পর সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে সারাদেশে ভোরবেলায় কুয়াশা পড়া অব্যাহত রয়েছে। এ অবস্থায় দেশের উত্তর অঞ্চলে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (২৩ নভেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এসময় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ ড. বজলুর রশিদ জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। তবে এর প্রভাবে শীত ও গরমের কোনো তারতম্য থাকবে না। তবে সমুদ্রে ঢেউ বাড়তে পারে।

তিনি আরও জানান, এই মাসের বাকি দিনগুলোতে সারাদেশে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে ডিসেম্বর থেকে ভারী শীত পড়তে পারে। মাসের মাঝামাঝি সময়ে শৈত্যপ্রবাহের সম্ভাবনাও রয়েছে।

এদিকে শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি ছিল শ্রীমঙ্গলে। ঢাকার তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ পাওয়া সংবাদ