রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক - ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার
advertisement
জাতীয়

নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বাংলাদেশ নৌবাহিনীর নির্ধারিত জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

বুধবার (২০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরের নির্ধারিত বন্দরে আগামীকাল দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ পরিদর্শন করতে পারবেন।

এতে আরো বলা হয়, ঢাকার সদর ঘাটে বানৌজা ‘চিত্রা’, চট্টগ্রামে নিউমুরিং এর নেভাল বার্থ-এ ‘সমুদ্র অভিযান’, খুলনার বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে ‘শহীদ আখতার উদ্দিন’, মোংলায় দিগরাজ নেভাল বার্থে ‘কপোতাক্ষ’, বরিশালের বিআইডব্লিউটিআই ঘাটে ‘বরকত’ ও চাঁদপুরের বিআইডব্লিউটিএ ঘাটে ‘শহীদ দৌলত’ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ