রবিবার, ০৯ আগস্ট ২০২৬
রবিবার, ০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বর্ষায় মানুষের পাশে বাংলালিংক - ১০ সিটি করপোরেশনে ১২ হাজারের বেশি রেইনকোট বিতরণ মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে ৩৪ হাজার ৭১৪ শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের দিনাজপুরে যমুনা ব্যাংকের নোট ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ কাল, জানবেন যেভাবে জ্বালানি আমদানিতে জনস্বার্থ ও জ্বালানি নিরাপত্তাকে অগ্রাধিকার
advertisement
জাতীয়

বিচারের সম্মুখীন করতে হাসিনাকে দেশে আনার প্রক্রিয়া চালাবে বাংলাদেশ: ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাবে।

ঢাকায় তাঁর বাসভবনে দ্য হিন্দুর সাথে একান্ত সাক্ষাৎকারে ড. ইউনূস ভারতের সাথে সম্পর্ক এবং সংস্কারের পরিকল্পনার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

ভারতীয় দৈনিকের অনলাইন সংস্করণে সোমবার (১৯ নভেম্বর) তাঁর সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

হিন্দুর ওই সাংবাদিক ড. ইউনূসের কাছে প্রশ্ন করেন, আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে?

জবাবে প্রধান উপদেষ্টা বলেন, ‘এটা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, তারা বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান রাজনৈতিক দলের মতামতকে উপেক্ষা করব না।’

এরপর ওই সাংবাদিক জানতে চান, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই?

জবাবে ড. ইউনূস বলেন, ‘কোনো একটি নির্দিষ্ট দল বা পক্ষকে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই। আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি।’

অধ্যাপক ইউনূস তাঁর সরকার গঠনের ১০০ দিনের কার্যক্রমের পক্ষে অবস্থান নেন এবং কট্টরপন্থার উত্থান ও দেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনকে ‘প্রপাগান্ডা’ বলে অভিহিত করেন। যদিও এধরনের প্রতিবেদনের জেরে তাঁর সরকার ভারত ও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী (তৎকালীন) ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনার মুখে পড়ে।

সর্বশেষ পাওয়া সংবাদ