শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত মৎস্যচাষে বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ, উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় অবস্থান অক্ষুণ্ণ ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রি করতে কঠোর নির্দেশ
advertisement
জাতীয়

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি গ্রেপ্তার

কর্পোরেট সংবাদ ডেস্ক : সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মো. জিয়াউদ্দীন আহমেদ।

তিনি জানান, বারিধারা ডিওএইচ থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, চাঁদপুরে দায়ের করা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে গত ১৮ জুলাই হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা করা হয়। এই মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ. রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।

উল্লেখ্য, ২০০৮ সালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন দীপু মনি। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর ২০১৯ সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ