বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

শিক্ষার্থীর মুখ চেপে ধরা সেই পুলিশ সদস্য বরখাস্ত

কর্পোরট সংবাদ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদুল ইসলাম নামে এক শিক্ষার্থীর মুখ চেপে ধরায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

ডিএমপি জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীর মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।

সর্বশেষ পাওয়া সংবাদ