বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

লুণ্ঠিত অস্ত্র জমা দিলে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না: গাজীপুর জেলা প্রশাসক

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের থানা থেকে লুণ্ঠিত অস্ত্র যারা সেচ্ছায় জমা দিবে তাদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। এছাড়া অভিযান চালিয়ে কারও কাছ থেকে যদি লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয় তাকে অপরাধী বলে গণ্য করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সেনাবাহিনী ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট কর্তৃক উদ্ধারকৃত লুণ্ঠিত অস্ত্র হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন জেলা প্রশাসক।

এ সময় সেনাবাহিনী কর্তৃক উদ্ধারকৃত শটগান ০৩ টি, শটগানের রাবার কুর্ভুজ ৩৩২, রাউন্ড লীড বল কার্তুজ ৪৩ রাউন্ড, তরাশ পিস্তল ০৪ টি, গুলি ০৮ রাউন্ড, তরাশ পিস্তলে খালি ম্যাগাজিন ০৮ টি, ০২ টি চায়না রাইফেলের ব্যারেল এবং গুলি ৩১ রাউন্ড ৪। এসএমজির খালি ম্যাগাজিন ০২ টি, ৩৮ মিঃ মিঃ টিয়ার গ্যাস সেল লং রেঞ্জ ৮৫ টি এছাড়া ০১ টি পিস্তল, ০১ টি একনলা বন্দুক, ০১ টি দুইনলা বন্দুক, ১০ টি একনলা বন্দুকের ব্যারেল, ১০ টি দুইনলা বন্দুকের ব্যারেল, ০১ টি শটগানের ব্যারেল, ০৫ টি লীড বল কার্তুজ বেসরকারি অস্ত্র জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের উপস্থিতিতে গাজীপুর মেট্রোপলিটন ও জেলা পুলিশের কাছে অস্ত্র হস্তান্তর করেন লে.কর্নেল লুৎফর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিএমপি অতিরিক্ত কমিশনার ইলতুৎ মিশ, জেলা পুলিশ সুপার কাজী শফীকুল আলমসহ সেনাবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ পাওয়া সংবাদ