বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

ড. ইউনূসকে রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের অভিনন্দন

কর্পোরেট সংবাদ ডেস্ক : রামোন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছে। ড. ইউনূস ১৯৮৪ সালের রামোন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন।

সম্প্রতি অধ্যাপক ইউনূসের কাছে পাঠানো ফাউন্ডেশনের এক অভিনন্দন বার্তায় বলা হয়, “আমরা রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশের জনগণকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’’ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা একটি অন্তর্ভুক্তিমূলক, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক সরকারের জন্য দেশটির জনগণের আকাক্সক্ষার একটি সুস্পষ্ট প্রকাশ।

সভাপতি রামোন ম্যাগসেসে দৃঢ়ভাবে বলেছেন, “আমি বিশ্বাস করি, সরকার দেশের জনগণের কল্যাণের জন্যই নি¤œপর্যায় থেকে শুরু করে উন্নতির দিকে অগ্রসর হয়, কারন গণমানুষের কল্যাণই সরকারের কাজ। আমি বিশ্বাস করি, রাষ্ট্রের সর্বোচ্চ নেতার একটি বড় হৃদয়, সৎ মন, সুস্থ প্রবৃত্তি, ধৈর্য্য সুরক্ষার গুণ ও সাধারণ মানুষের প্রতি অনুগত ভালবাসার দৃষ্টান্ত সৃষ্টির মতো গুণাবলী থাকতে হয়।”

বার্তায় বলা হয়, “আপনার দেশের ইতিহাসের এই নতুন অধ্যায়টি অনিশ্চয়তা বা বৈষম্য নয়, বরং স্থিতিশীলতা এবং সেই নেতৃত্ব দিয়ে সজ্ঞায়িত হোক, যা গুটিকয়েক বিশেষ গোষ্ঠী নয়, বরং সাধারণ মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত রাখে।” সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ