বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

খুনিদের বিচার অবশ্যই করা হবে বাংলার মাটিতে: তথ্য প্রযুক্তি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, আপনারা দেখেছেন ছাত্র ও সাধারণ মানুষকে কীভাবে গুলি করে হত্যা করা হয়েছে। তাদের বিচার অবশ্যই আমরা করব। তাদের বিচার করার জন্যই আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছি। খুনিদের বিচার অবশ্যই করা হবে বাংলার মাটিতে। তাদের কঠোরতম শাস্তির আওতায় আনা হবে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরি গ্রামের বাসিন্দা একরামুল হক সাজিদের জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সাজিদ আমার ভাই। আজ সে আমাদের মাঝে নেই। আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। সাজিদরা জাতীয় বীরে পরিণত হয়েছে। বীরের মতো বাঁচা কী জিনিস, তা সে দেখিয়ে দিয়ে গেছে।

এর আগে, তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম সাজিদের বাড়িতে যান এবং তার মা-বাবাকে সান্ত্বনা দেন। সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। এ সময় প্রশাসনের কর্মকর্তা ও সমন্বয়করা তার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে পুলিশের গুলিতে আহত হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একরামুল হক সাজিদ। পরে বুধবার (১৪ আগস্ট) বেলা সোয়া দুইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক প্রকাশ করেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ