বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

উপজেলা চেয়ারম্যানের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন ইউএনও

কর্পোরট সংবাদ ডেস্ক: যেসব উপজেলা পরিষদে চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেসব উপজেলায় জনসেবা নির্বিঘ্ন রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপজেলা-১ শাখা থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করেছে। ১৪ আগস্ট থেকেই এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি উদ্ভূত পরিস্থিতির কারণে বিভিন্ন উপজেলা পরিষদে অনেক চেয়ারম্যান ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং যোগাযোগ করেও তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না মর্মে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সূত্রে জানা যায়।

উপজেলা পরিষদের অনেক প্যানেল চেয়ারম্যানও কর্মস্থলে ধারাবাহিকভাবে অনুপস্থিত রয়েছেন এবং তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছে না বলেও অফিস আদেশে জানানো হয়েছে।

এ জন্য উপজেলা পরিষদগুলোর অনেক ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবা বিঘ্নিত হচ্ছে বলে আদেশে আরও জানানো হয়।

যেসব উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং প্যানেল চেয়ারম্যান অনুপস্থিত রয়েছেন সেসব উপজেলা পরিষদে সব ধরনের জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলু রাখতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ