বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগ

কর্পোরেট সংবাদ ডেস্ক : পদত্যাগ করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বুধবার (১৪ আগস্ট) ই-মেইলের মাধ্যমে তিনি এই পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে।

ওয়াসা সূত্র জানা যায়, পদত্যাগপত্রে অসুস্থতাজনিত কারণে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করতে অপারগতার কথা জানিয়েছেন তিনি।

এদিকে, তার পদত্যাগের বিষয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তাকসিম এ খান গা ঢাকা দিয়েছেন, অফিস করছেন না। সেই সঙ্গে এই এমডির অনুসারি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাও ঢাকা ওয়াসায় অফিস করতে আসেননি গত কয়েক দিন।

জানা যায়, ২০০৯ সালে ঢাকা ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় তার মেয়াদ বাড়তে থাকে। সর্বশেষ গত বছরের আগস্টে সপ্তমবারের মতো ওই পদে আরও তিন বছরের জন্য নিয়োগ পান তিনি। দুর্নীতি, অনিয়মসহ নানান অভিযোগ থাকার পরও তাকসিমকে একই পদে দীর্ঘ সময় রাখা নিয়ে প্রশ্ন উঠে। ২০০৯ সালের পর থেকে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ে ১৬ বার। গত ১৫ বছরে ঢাকা ওয়াসায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তাকসিম এ খান।

ঢাকা ওয়াসার একটি সূত্র বলছে, এমডি তাকসিম এ খান গত পরশু অনলাইনে ঢাকা ওয়াসার অনেকের সঙ্গে কথা বলেছেন এবং তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন। তিনি দেশে আছেন, না কি বিদেশে চলে গেছেন, সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তাকসিম এ খান, তার স্ত্রী ও সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক।

সর্বশেষ পাওয়া সংবাদ