বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

চাকরি হারালেন একাত্তর টিভির শাকিল আহমেদ ও ফারজানা রুপা

কর্পোরট সংবাদ ডেস্ক: বেসরকারি টিভি চ্যানেল একাত্তর মিডিয়া লিমিটেডের বার্তা প্রধান (হেড অফ নিউজ) শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী হতে সাময়িক অব্যাহতি দেয়া হলো।’

উল্লেখ্য, শাকিল আহমেদ ও ফারজানা রুপা স্বামী-স্ত্রী। নানা কারণে আলোচিত ছিলেন এই সাংবাদিক জুটি।

উল্লেখ্য, ২০২১ সালে শাকিল আহমেদের বিরুদ্ধে এক চিকিৎসককে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়েছিল। রাজধানীর গুলশান থানায় এ মামলা করা হয়েছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ