বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি

কর্পোরট সংবাদ ডেস্ক: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, বাংলা‌দেশ ও ভারতের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় দি‌ল্লি। দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও স্বার্থকে সবসময় গুরুত্ব দেয় দিল্লি। আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা এম তৌহিদ হোসেনের স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা।

ভারতীয় হাইক‌মিশনার সাংবাদিকদের ব‌লেন, আজ শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল। কোনো এজেন্ডা ছিল না। দুই দে‌শের মানুষের স্বার্থে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ চালিয়ে যেতে চায় ভারত।

দুই দেশের পারস্পরিক সম্পর্ক অটুট থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তবে ভার‌তে অবস্থানরত বাংলা‌দে‌শের সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে করা প্রশ্নের জবাব দেন‌নি প্রণয় ভ‌ার্মা।

সর্বশেষ পাওয়া সংবাদ