বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন গুতেরেস

কর্পোরট সংবাদ ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন।

গতকাল সোমবার মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক এক বিবৃতিতে বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় শান্তি ফিরিয়ে আনা এবং বাংলাদেশে সংসদ নির্বাচনের আয়োজনের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন।’

গুতেরেস আগামী সপ্তাহগুলোতে দেশটি এগিয়ে যাওয়ার সাথে সাথে নারী, যুবক এবং সারাদেশের জনগণের পাশাপাশি সংখ্যালঘুদের কথাবিবেচনা করে অন্তর্ভূক্তিমূলক সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যেতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে, মহাসচিব বাংলাদেশের জনগণের সাথে পূর্ণ সংহতি প্রকাশ করেছেন এবং তাদের মানবাধিকারের পূর্ণ সম্মানের আহ্বান জানিয়েছেন।

গুতেরেস সহিংসতার সমস্ত কর্মকান্ডের পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ