বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
advertisement
জাতীয়

বাংলাদেশের সবাই এক পরিবার : ড. ইউনূস

কর্পোরট সংবাদ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য বা বিভেদ করার কোনো সুযোগ নাই। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি

দেশে গণতান্ত্রিক অধিকার ও মানবাধিকার প্রতিষ্ঠা করাই মূল লক্ষ্য। হিন্দুদের সরকারের কাছে সাংবিধানিক অধিকার চাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, বাংলাদেশের সবাই এক পরিবার। পার্থক্য বা বিভেদ সৃষ্টি করার কোনো সুযোগ নাই।

ন্যায় বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। আইনে সবার অধিকার সমান এ কথা উল্লেখ করে-তিনি আরও বলেন, ধর্য্য ধরুন সাহায্য করুন। তারপর বিবেচনা করবেন কী কাজ করতে পারলাম আর কী পারলাম না। তারপর বিচার করবেন, দোষ দিবেন।

তিনি আরও বলেন, আমাদের মূল কাজ অধিকার আদায় করা মূলত সেখানে যেতে হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো খোপের (দলাদলির) মধ্যে চলে যাবেন না। খোপ হলেই মারামারি কাটাকাটি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এক মানুষ। অধিকারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ