রবিবার, ২৮ জুন ২০২৬
রবিবার, ২৮ জুন ২০২৬
শিরোনাম
পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ, সন্দেহভাজনের খোঁজে পুলিশ এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ আইসিএসবি'র ১৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে মাথাপিছু ১ হাজার টাকা করের প্রস্তাব ইতালিতে নিহত প্রবাসীর পরিবারকে আগে দেওয়া হয়েছিল ‘হত্যার হুমকি’ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়িয়েছে বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক প্রিমিয়ার ব্যাংকের “সাব-ব্রাঞ্চ বিজনেস পারফরম্যান্স রিভিউ মিটিং-২০২৬” অনুষ্ঠিত ঢাকায় আসছেন আতিফ আসলাম
advertisement
জাতীয়

আপনার দেশ,আপনি আসেন কিন্তু গন্ডগোল পাকাবেন না: শেখ হাসিনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা

কর্পোরট সংবাদ ডেস্ক: সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আপনি এখানে ওখানে বলছেন দেশে ফিরবেন। আপনি কেন গেছেন? আপনি তো স্বেচ্ছায় গেছেন। আপনি আসেন। আপনার দেশ। আবার আসেন। কিন্তু গন্ডগোল পাকাবেন না। তাহলে লোকজন আরও ক্ষেপে যাবে। আপনাকে আমরা শ্রদ্ধা করি।

আজ সোমবার (১২ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হিন্দু মহাজোট নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় পার্টির নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের পর তাকে বলা হয়েছিল, বিদেশ যেতে চান, যেতে পারেন। আর না হয় জেলে যেতে হবে। তিনি জেলে গিয়েছিলেন। আপনিও (শেখ হাসিনা) ফিরে আসুন। দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবেন না। দলকে পুনর্গঠন করুন নতুন মুখ দিয়ে।

তিনি বলেন, কোনও পলিটিক্যাল পার্টিকে ব্যান করা উচিত নয়। এসব করা হয় উদ্দেশ্য হাসিলের জন্য। জঙ্গি সংগঠন হলে ভিন্ন কথা। জামাতকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা তো আমরা করিনি। এ বিষয়ে কোনও নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবার আইন মন্ত্রণালয়ে গেলে তারাই সিদ্ধান্ত নেবেন।

পলিটিক্যাল পার্টি অ্যাক্ট করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা কোনও ডিক্টেটর চাই না। জবাবদিহিমূলক সরকার চাই। এর মধ্যে থেকে যারা রাজনীতি করতে পারবেন, তারা রাজনীতি করবেন। যারা করতে পারবেন না, তারা করবেন না।

সর্বশেষ পাওয়া সংবাদ