বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি প্রজ্ঞাপন জারি - র‌্যাব বিলুপ্ত, নতুন বিশেষায়িত ইউনিট ‘এসআরবি’র যাত্রা শুরু মমেকে আগুন আতঙ্কে দু'জনের মৃত্যুর কথা স্বীকার এমপির হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - পুরনো কমিটি বাতিল করে ৬ সদস্যের নতুন কমিটি গঠন জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ময়মনসিংহের প্রতিভাবান তরুণ ক্রিকেটার শান্তর পাশে জেলা প্রশাসন ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং এনসিসি ব্যাংক এর ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত
advertisement
জাতীয়

আমিরাতে আটক প্রবাসীদের মুক্তির বিষয়ে আলোচনা করবেন ড. ইউনূস

কর্পোরেট সংবাদ ডেস্ক : পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশে সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আটক ও দন্ডিত প্রবাসী বাংলাদেশীদের মুক্তির বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

রোববার (১১ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার প্রথম প্রেস ব্রিফিংকালে তিনি বলেন, ‘আমরা আশা করি, প্রধান উপদেষ্টা আগামী দুই-এক দিনের মধ্যে ব্যক্তিগতভাবে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যাতে কোনো দন্ড ছাড়াই এসব প্রবাসীর মুক্তি নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এ আলোচনার পর আটক প্রবাসীদের আরো সহায়তা প্রদান অব্যাহত রাখবে।
বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ হয়েছে। সংযুক্ত আরব আমিরাত এমন বেশ কয়েকজন কর্মীকে আটক করেছে, এমনকি কারাদন্ড দিয়েছে।

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং এসব ব্যক্তি যাতে অযথা ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিতে সর্বাত্মক চেষ্টা করছি।’ উপদেষ্টা প্রবাসীদের মুক্তি নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ