বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন রুশ রাষ্ট্রদূত - আগামী মাসে রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে ২০২৭ সালে নেপাল সফরে যাবে বাংলাদেশ দল, সূচি চূড়ান্ত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি সিগারেটের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি এআই ও ব্যবসা রূপান্তর নিয়ে ৩ দিনব্যাপী গ্লোবাল সামিট শুরু ২৫ সেপ্টেম্বর একনেকে ১২ প্রকল্প অনুমোদন, ব্যয় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকা সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি
advertisement
জাতীয়

অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন, জানালেন সমন্বয়ক আসিফ

কর্পোরেট সংবাদ ডেস্ক : নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ। এই সরকারে কারা থাকবেন, সে বিষয়ে স্পষ্ট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সামাজিকমাধ্যম ফেসবুকে তার ব্যক্তিগত প্রোফাইল থেকে তিনি এ বিষয়ে জানিয়েছেন।

সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সংখ্যালঘু, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও আলেম সমাজের প্রতিনিধিত্ব নিশ্চিত করেই গঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকার।’

এর আগে, বুধবার (৭ আগস্ট) বিকেলে সেনাসদরে এক সংবাদ সম্মেলনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, ‘ড. ইউনূস বৃহস্পতিবার দেশে আসবেন। আমি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।’

এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, সংকট কাটিয়ে দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব।

এর আগে, গত মঙ্গলবার (৬ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বঙ্গভবনে ১৩ জন সমন্বয়ক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ